মুরগি খামার ও কৃষিতে মনোযোগ দিয়েছেন দিপু তঞ্চঙ্গা

January 23, 2025
মুরগি খামার ও কৃষিতে মনোযোগ দিয়েছেন দিপু তঞ্চঙ্গা
দিপু তঞ্চঙ্গা। মালয়েশিয়া প্রবাসী যুবক।প্রায় ৭ বছর পর  ২০১৭ সালে দেশে ফেরেন। বিদেশ ফেরত কমীদের সুযোগ সুবিধা কথা জানতে পেরে  ২০২৩ সালে রাঙ্গামাটি ওয়েলফেয়ার সেন্টারে গিয়ে রেইজ প্রকল্পে নিবন্ধন করেন। কাউন্সেলিং-এর মাধ্যমে জানা যায়, তার একটি পোল্ট্রি  মুরগির খামার রয়েছে। তিনি যেন খামারটি সঠিকভাবে পরিচালনা এবং নিজে মুরগির চিকিৎসা করাতে পারেন সেজন্য তাকে প্রাণীসম্পদ অফিসে রেফার করা হয়। সেখান থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি প্রাণীসম্পদ অফিসের নিবন্ধিত ও সুপরিচিত সফল একজন খামারি।

তিনি প্রকল্প হতে প্রাপ্ত ১৩,৫০০ টাকা দিয়ে বাড়ির পাশের জমিতে আখের চাষাবাদ করছেন। এটি তার পরিবারের পুষ্টি যোগানের পাশাপাশি ব্যবসায়িক হিসাবে চাষাবাদ করছেন। বতমানে  তিনি ভালো আছেন।  তিনি জানান, কম সুদে ঋণ পেলে তিনি ব্যবসাটা প্রসারিত করতে পারবেন।