চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে লাইটার জাহাজের শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে সাগর ও নদীপথে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। ফলে ঘাট ও বন্দরের বহির্নোঙরে গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিন বীজ, সার, কয়লা ও সিমেন্টের কাঁচামাল ক্লিংকার ইত্যাদি প্রায় ১৫ লাখ টন পণ্য আটকা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।